লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত

হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, ১০ দিন আগের অভিযানের তুলনায় এবারের হামলা চার থেকে পাঁচ গুণ বড় এবং এতে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। শান্তিকালে বিশ্বের মোট বাণিজ্যিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভুল অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযান ধ্বংস করেছে। এই হামলার পরিকল্পনা তুরস্ক সফরের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অনুমোদন করেছিলেন বলে জানা গেছে। হামলায় বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হামলা। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা তৈরি হয়েছে এবং তিন সপ্তাহের কম সময় আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোক অনুষ্ঠানের সময় এই হামলা চালানোয় তেহরান একে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর ও চূর্ণবিচূর্ণ করে দেয়া জবাব দেয়া হবে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই হামলাকে সমঝোতা স্মারকের বড় লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এদিকে ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার দায় ইরান সরাসরি স্বীকার না করলেও, ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ৯টি ট্যাংকারে হামলার ঘটনায় আগুন ধরে গিয়েছিল। বর্তমান পরিস্থিতির কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাকের নাজাফে শোক অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে আসছেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত

প্রকাশিত হয়েছে: ০৪:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬