লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ৪৫ জন কর্মকর্তা বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন শনিবার বিকালে তেজগাঁওয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসছেন। সফরকালে তারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখপাত্র মাহদী আমিন জানান, ওই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ওপর দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান থাকার বিষয়টি সাধুবাদ জানানো হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও গভীর অর্থনৈতিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মার্কিন কোম্পানিগুলো কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকার কীভাবে তাদের নীতিগত সহায়তা দিতে পারে, তা পর্যালোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আমদানি ও রপ্তানি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবেই মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা শিথিল করেছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ মার্কিন বিনিয়োগকারীসহ সবার জন্য উন্মুক্ত। সরকারের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সুযোগগুলো কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা এবং ঐতিহাসিক সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারি প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীর গণহত্যার বিচার দ্রুত শেষ করার অঙ্গীকার ট্রাইব্যুনালের

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে: ১২:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬