লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। একই সময়ে তিনি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেলও তুলে দেন।

রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর সহায়তার অংশ হিসেবে নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) ও ইউনিসেফের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে, যার মধ্যে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে এই সহায়তা ভূমিকা রাখছে। সরকার ও জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের প্রথম দিন রোববার বিকেলে তিনি তেঁতুলিয়া ডাকবাংলো থেকে সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। সোমবার সকালে তিনি মহানন্দা নদী ও পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করেন। পরে তিনি ও তার সহধর্মিণী বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে যান এবং সীমান্ত এলাকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে ছবি তোলেন।

জনপ্রিয় সংবাদ

স্পেনের মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ

বাংলাদেশে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬