লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতসহ বিভিন্ন দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের বিল মার্কিন প্রতিনিধি পরিষদে পাস

রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানির জের ধরে ভারতসহ বিভিন্ন দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ প্রশস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, ২০২৬’ নামের বিলটি ২১৪-২১১ ভোটে অনুমোদনের জন্য এগিয়ে নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও অন্যান্য দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণের আইনি ক্ষমতা লাভ করবেন। এর আগে গত ৭ আগস্ট মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছিল।

বিলটিতে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত রাশিয়ার তেল পরিবহনের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। রাশিয়ার প্রধান তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত ও চীন অন্যতম।

বিলটি নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে বিতর্কও হয়েছে। ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকস অভিযোগ করেছেন যে, এই আইনটি প্রেসিডেন্টকে পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শুল্ক আরোপের ব্যাপক ও অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রদান করবে। মার্কিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার তেল বাণিজ্য ইউক্রেন যুদ্ধের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিনিধি পরিষদে চূড়ান্ত ভোটের পর বিলটি এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৪

জনপ্রিয় সংবাদ

১৫০ গ্যাসকূপ ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা মাহদী আমিনের

ভারতসহ বিভিন্ন দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের বিল মার্কিন প্রতিনিধি পরিষদে পাস

প্রকাশিত হয়েছে: ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬