লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে প্রথম এ খবর প্রকাশিত হয়। যেসব আবেদনকারীর সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে যে অ্যাপয়েন্টমেন্টের সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রশিক্ষণের বিস্তারিত বা নির্দিষ্ট সময়সূচি প্রকাশ না করলেও জানিয়েছে, এর লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারীদের শনাক্ত করতে সহায়তা করা, যাঁরা যুক্তরাষ্ট্রের জনকল্যাণমূলক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। পাশাপাশি ভিসা মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক ধারাবাহিকতা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।

ট্রাম্প প্রশাসন কঠোরভাবে অভিবাসী বহিষ্কার ও অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করছে। এর আওতায় ভিন্ন রাজনৈতিক মত বা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো কারণে অনেকের মার্কিন ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে। ট্রাম্পের দাবি, এসব অভিযানের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

তবে এই অভিযান আইনি বাধার মুখেও পড়েছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক ট্রাম্প প্রশাসনের এমন একটি নীতি বাতিল করেছেন, যার অধীনে বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল। বিচারকের মতে, ওই আদেশের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্পের এসব পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই অভিযান বৈষম্যমূলক এবং এটি মতপ্রকাশের স্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে। সংগঠনগুলো আরও সতর্ক করেছে যে, এই কঠোর অভিযানের ফলে যুক্তরাষ্ট্রে জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের বিশেষ নজরদারির শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী: বুধবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত হয়েছে: ০১:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬