লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতিমুক্ত সাশ্রয়ী মডেল গ্রহণ সরকারের

কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অতীতে হওয়া শতকোটি টাকার অনিয়ম ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফার কাছ থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে। রোববার সকালে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী ও সাশ্রয়ী নীতির ফলে এবারের বিশ্বকাপ সম্প্রচারের খরচ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়ের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, তখন ফিফার কাছ থেকে সিঙ্গাপুরের একটি কোম্পানি ৩.২ মিলিয়ন ডলারে রাইটস কিনেছিল। এরপর ‘তমা কনস্ট্রাকশন’ নামক একটি অসংলগ্ন প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করা হয়। তৎকালীন শেখ হাসিনার সরকার মন্ত্রিপরিষদ বৈঠকের মাধ্যমে জনগণের ট্যাক্সের ৯৮ কোটি টাকা ব্যয় করে বিটিভির জন্য স্বত্ব কেনে। এছাড়া টি-স্পোর্টস ২২ কোটি এবং ট্রফি ১৭ কোটি টাকায় রাইটস সাব-লাইসেন্স করে, যার ফলে সব মিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিশাল টার্নওভারের মাধ্যমে অর্থ লোপাটের ঘটনা ঘটেছিল।

বর্তমান সরকারের স্বচ্ছতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল যে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। এই নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ফিফার সঙ্গে দর-কষাকষির মাধ্যমে ৩.৮৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৭ কোটি টাকায় মিডিয়া রাইটস কেনা হয়েছে। পরবর্তীতে দেশের আরও চারটি মাধ্যমের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে সমন্বয় করে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে জিম্মি করে বিগত সরকার দুর্নীতির হাতিয়ার বানিয়েছিল। তিনি এই সাফল্যের জন্য বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, কর্মকর্তা-কর্মচারী, স্পোর্টস রিপোর্টার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং তথ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, আগামী বিশ্বকাপগুলোতে সম্প্রচার প্রক্রিয়াকে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে লাভজনক জায়গায় রূপ দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি সরকারি চাকরিজীবীদের

২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতিমুক্ত সাশ্রয়ী মডেল গ্রহণ সরকারের

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬