লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের সূচি: কবে কোন দলের মুখোমুখি লড়াই

বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে কোয়ার্টার-ফাইনালের জন্য আটটি দল চূড়ান্ত হয়েছে। নকআউট পর্বের বাধা পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং সর্বশেষ দল হিসেবে সুইজারল্যান্ড। অন্যদিকে, শিরোপার লড়াই থেকে বিদায় নিতে হয়েছে আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে। এছাড়া শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিসর ও কলম্বিয়া।

কোয়ার্টার-ফাইনালের লড়াই শুরু হবে ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্স ও চমক জাগানো দল মরক্কো। এরপর ১১ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে লড়বে শক্তিশালী দুই ইউরোপীয় দল স্পেন ও বেলজিয়াম।

১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে নরওয়ে ও ইংল্যান্ড মুখোমুখি হবে। একই দিনে বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শেষ কোয়ার্টার-ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, যারা দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই চারটি ম্যাচের বিজয়ীরাই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রী বড়, নাকি এমপি’—কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম

চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের সূচি: কবে কোন দলের মুখোমুখি লড়াই

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬