লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বরগুনার বেতাগীতে ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হালদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না এবং বেতাগী সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের শক্তি ও মেধাকে কাজে লাগানো অপরিহার্য। আজকের তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়নের মাধ্যমেই সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। এ সময় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন কর্মী ও ১ জন জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বই পড়ায় আগ্রহ বাড়াতে সিঙ্গাপুর সরকারের নতুন আর্থিক প্রণোদনা

বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ১২:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬