লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি:

সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা “যে জিয়া জনতার, সে জিয়া মরেনি”, “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো”, “বেরোবির মাটি, ছাত্রদলের ঘাঁটি”সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল নেতা জাকারিয়া জিম বলেন, ৫ আগস্টের পর একটি গোপন রাজনৈতিক ধারা চালু হয়েছে, যেখানে গুজব ও গুপ্ত রাজনীতি ছড়ানো হচ্ছে। ছাত্রদল সবসময় উন্মুক্ত ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে এবং দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ ভুয়া ফটোকার্ড ছাপিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ছাত্রদল নেতা ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক রাজনীতির সূচনা হবে এবং ছাত্রদলের নেতৃত্বে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হবে। পাশাপাশি গুজব রাজনীতি ও মব সংস্কৃতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, কিছু গুপ্ত রাজনৈতিক গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে সুস্থ ধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা রাজনীতি করতে চান, তারা প্রকাশ্যে এসে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করলে তা ঘিরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

অপপ্রচার ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬