লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজান ও ইকামা ছাড়া অন্য সময় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ পুনর্বহাল সৌদি আরবে

পবিত্র রমজান মাসজুড়ে নামাজের সময় মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করার আদেশ পুনর্বহাল করেছে সৌদি আরব সরকার। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোজার মাসে মসজিদগুলোর বাইরে মাইক স্থাপন করে নামাজ বা কোরআন তেলাওয়াত সম্প্রচারের অনুমতি দেওয়া হবে না। তবে মুসল্লিদের নামাজের সময় জানানোর জন্য আজান এবং নামাজ শুরুর আগে দ্বিতীয় আজান বা ইকামার সময় বাইরে মাইক ব্যবহারের অনুমতি থাকবে।
মন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো আশপাশের বাসিন্দা, অসুস্থ ব্যক্তি, শিশু ও বয়স্কদের শান্তি ও স্বস্তি নিশ্চিত করা। একই সঙ্গে রমজানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখার দিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সৌদি আরবে মসজিদের বাইরে মাইক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। এবার রমজানকে সামনে রেখে সেই নির্দেশনা আবারও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

আজান ও ইকামা ছাড়া অন্য সময় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে: ০৭:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬