লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, আজকের মধ্যেই প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

এদিকে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরই নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোটের লড়াই।

ইসি সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দেশজুড়ে প্রচার-প্রচারণা শুরু করবেন। এর মাধ্যমে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়বে উত্তাপ, সরগরম হয়ে উঠবে ভোটের মাঠ।

উল্লেখ্য, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

উজবেকিস্তানকে হারিয়ে কাভা ভলিবলের ফাইনালে বাংলাদেশ

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬