লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার: ঈদগাঁও পুলিশের অভিযান

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঈদগাঁও থানা পুলিশের এসআই মোঃ আজিমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বহুল আলোচিত হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ‘ভিসিআর কালু’ হত্যা মামলার পলাতক আসামী আনিসুর রহমান প্রকাশ বাবুলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিসিআর কালুকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আসামী বাবুল পলাতক ছিলেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কলাবাগান বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ, আটক ৪

ইসলামাবাদে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার: ঈদগাঁও পুলিশের অভিযান

প্রকাশিত হয়েছে: ০২:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬