লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, তদন্তে পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকেই তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়েছে।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের সরকার গঠনে চাবিকাঠি এখন আরব দলগুলোর হাতে

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, তদন্তে পিবিআই

প্রকাশিত হয়েছে: ০৭:০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬