লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার তথ্য নাকচ করল জাপান

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকারের সম্মতি দেওয়ার খবরটিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টোকিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির পেছনে কোনো সত্যতা নেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দেওয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো। তিনি জানান, বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার পক্ষে জাপান সরকারের সম্মতি দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে, তা সঠিক নয়।

কিতামুরা তোশিহিরো আরও উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার তথ্য নাকচ করল জাপান

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬