লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওত গরুর বাজার এলাকায় মাদ/ক ও বখাটদের আনাগোনা বৃদ্ধি, উদ্বিগ্ন স্থানীয়রা

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্যের অবাধ চলাচল ও বখাটে যুবকদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দিন রাত ঈদগাঁওতে অপরিচিত কিছু যুবকের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে ধূমপান ও সন্দেহজনক আচরণে লিপ্ত থাকে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, এসব বখাটে চক্রের সাথে মাদক ব্যবসারও সংশ্লিষ্টতা রয়েছে। বাজারের একাধিক ব্যবসায়ী জানান, “আগে এই বাজারে এমন পরিস্থিতি ছিল না। এখন প্রতিনিয়ত অচেনা লোকজনের ভিড় বাড়ছে, বিশেষ করে রাতে। এতে করে ব্যবসা পরিচালনা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”স্থানীয় বাসিন্দারাও দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিয়মিত পুলিশ টহল জোরদার ও সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জানান অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, তবে এলাকাবাসীর প্রত্যাশা ঈদগাঁও উপজেলার আওতাধীন সকল এলাকায় অপরাধীদের বিরুদ্ধে
দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঈদগাঁও গরুর বাজার এলাকায় নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে সচেতন মহলের ধারণা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিংড়ায় দুই কিলোমিটার সড়কে ১ হাজার গাছের চারা রোপণ

ঈদগাঁওত গরুর বাজার এলাকায় মাদ/ক ও বখাটদের আনাগোনা বৃদ্ধি, উদ্বিগ্ন স্থানীয়রা

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬