লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইবি বিএনসিসির সক্রিয় ভূমিকা

ইবি প্রতিনিধি :

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় (ইবি) বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় ভূমিকা।

শুক্রবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা ও ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইবি প্লাটুনের সদস্যরা। এর আগে ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার সময়ও তারা একইভাবে দায়িত্ব পালন করেন।

সরজমিনে দেখা যায়, সেনা শাখার প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোঃ মোসাদ্দেক হোসেন ও ক্যাডেট সার্জেন্ট অদিতি ঢালীর নেতৃত্বে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া, হলে প্রবেশের শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ এবং হলে পৌঁছে দেওয়ার কাজ করছেন। পাশাপাশি প্রবেশপত্র যাচাই, চেকিং কক্ষ দেখিয়ে দেওয়া এবং ভুল থাকলে তা সংশোধনেও সহায়তা করছেন।

বিএনসিসি সদস্যরা জানান, স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশের সেবায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছেন। প্রধান ফটকে হেল্প ডেস্ক স্থাপন করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সহযোগিতা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইবি বিএনসিসির সক্রিয় ভূমিকা

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬