লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার আগু/নে পাঁচ প্রাণের শেষযাত্রা, বেনাপোল দিয়ে ফিরছে কুষ্টিয়া-ঢাকার মর/দেহ

কলকাতার আ/গুনে পাঁচ প্রাণের শেষযাত্রা, বেনাপোল দিয়ে ফিরছে কুষ্টিয়া-ঢাকার মর/দেহ

মোঃ মিলন হোসেন: যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার (২১ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, নিহতদের স্বজনরা ইতোমধ্যে কুষ্টিয়া ও ঢাকা থেকে বেনাপোলে এসে পৌঁছেছেন। মরদেহ গ্রহণ ও নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে রয়েছে দুটি গাড়ি—একটি অ্যাম্বুলেন্স ও একটি সাদা রঙের প্রাইভেটকার।

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ১৯ আগস্ট ভোরে ভয়াবহ আগুনে নয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রথমে নিশ্চিত করা হয়। তারা হলেন—কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমিন, তাঁদের শিশু সন্তান স্বর্ণাশিস দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং ঢাকার সাভারের আমিনবাজারের আহমেদ বাবু।

মরদেহগুলো কলকাতায় ময়নাতদন্তের পর দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো বাংলাদেশে প্রবেশের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এরপর স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন।

প্রিয়জনকে শেষবারের মতো দেখতে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষায় থাকা স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশির মরদেহ এখন ফিরছে আপনজনের কাছে—এক হৃদয়বিদারক শেষযাত্রায়।

উল্লেখ্য, পরবর্তী সময়ে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হওয়ায় কলকাতার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

কলকাতার আগু/নে পাঁচ প্রাণের শেষযাত্রা, বেনাপোল দিয়ে ফিরছে কুষ্টিয়া-ঢাকার মর/দেহ

প্রকাশিত হয়েছে: ০৬:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬