লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক নিউজ:

কুড়িগ্রাম সদর উপজেলায় “সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর বাস্তবায়নে পরিচালিত “রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)” প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পের সিইএমআরসিবি উপাদানের মাধ্যমে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, সদর থানার অফিসার ইনচার্জের পক্ষে আজমোল হোসেন, ডিএনএক্স-এর ডিআরই মো. আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রিভার প্রকল্পের সিইএমআরসিবি’র সিএমই মো. আফজাল হোসেন। সহযোগিতা করেন ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম ও মোছা. নাজনীন নাহার নিম্মী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইনচার্জ সচীন চন্দ্র সরকার এবং প্রশাসনিক ও অর্থ বিষয়ক দায়িত্বে ছিলেন খাদেমুল ইসলাম।
কর্মশালায় সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, প্রকল্পের আওতায় নির্মিতব্য স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের ব্যবহার এবং দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনসম্পৃক্ততা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডি বাস্তবায়নাধীন “রিভার” প্রকল্পের মাধ্যমে দেশের ১৪টি বন্যাকবলিত জেলার ৭৮টি উপজেলায় ৫০০টি আধুনিক স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬