লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিবি পুলিশের জালে চোরাচালান চক্র: ৬টি অবৈধ ভারতীয় মোটরবাইকসহ আটক ৯

বরুড়া (​কুমিল্লা) প্রতিনিধি: মো: আবিদ হাসান 

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মোটরসাইকেল এনে দেশে বিক্রি করা চক্রের বড় ধরনের চালান নস্যাৎ করে দিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুড়িচং থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। একই সাথে উদ্ধার করা হয়েছে ভারতীয় ৬টি দামি মোটরবাইক।
​শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে বুড়িচং থানাধীন ময়নামতি কাটা জঙ্গল এলাকায় সিলেট-কুমিল্লা মহাসড়কে এই সফল অভিযান চালানো হয়।
​গ্রেফতারকৃতরা হলো— সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮) ও কাওছার হোসেন (২৬), কোতোয়ালী থানার আঃ করিম (৩০) ও রাজু আহম্মদ (২৮), জালালাবাদ থানার পাবেল আহম্মদ (২৬) ও হোসাইন (২৩), সুনামগঞ্জ সদরের সাইদুল ইসলাম (২২), দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯) এবং ছাতকের আবিদুল ইসলাম (২৮)।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বাইকের একটি বড় চালান কুমিল্লার দিকে আসছে— এমন গোপনীয় সংবাদের ভিত্তিতে কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি চৌকস টিম। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৬টি বাইকে করে আসা ৯ জন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৯ জনকেই কাবু করে পুলিশ।
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪টি দামি Yamaha R15 এবং ২ টি Yamaha MT15 মডেলের বাইক উদ্ধার করা হয়। যার একটিরও কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন তারা দেখাতে পারেনি।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সুসংগঠিত সীমান্ত চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে এসব চোরাই বাইক বাংলাদেশে আনতো। পরবর্তীতে কুমিল্লা, ফেনী ও পর্যটন নগরী কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হতো।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কাঁঠালিয়ায় বিপদের বন্ধু পল্লী চিকিৎসক আনছার উদ্দিনের আকস্মিক মৃ/ত্যু

কুমিল্লায় ডিবি পুলিশের জালে চোরাচালান চক্র: ৬টি অবৈধ ভারতীয় মোটরবাইকসহ আটক ৯

প্রকাশিত হয়েছে: ১১:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬