লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

কুবি প্রতিনিধি:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভাগসমূহ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিভাগগুলোকে নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অতিরিক্ত ঝড়ের কারণে গত ২৬ এপ্রিল থেকে টানা ২৮ ঘণ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ ছিল না। এরই পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে, এখনো ক্যাম্পাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিভাগভিত্তিক সিদ্ধান্তে পরীক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

প্রকাশিত হয়েছে: ১২:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬