লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো: জুয়েল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর শনিবার স্কুল বন্ধ থাকায় শিশুটি গাংনীর চৌগাছার এলাকায় একটি পুলে মাছ ধরা দেখতে যায়। সেখানে অভিযুক্ত জুয়েল ছিপ দিয়ে মাছ ধরছিল। শিশুটিকে দেখতে পেয়ে সে ডাক দেয় এবং বলে, তার সাথে পাশের আমবাগানে গেলে তাকে অনেক মাছ ধরে দেবে।

সরল বিশ্বাসে শিশুটি তার সাথে যায়। অভিযোগ অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে নির্জন বাগানে নিয়ে গিয়ে সে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে। পরে ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়।

ভয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু না জানালেও পরদিন অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে সব খুলে বলে। পরিবার তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে এবং পরে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করলে গাংনী থানা পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নতুন সমরাস্ত্রে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬