লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৬১২ কোটি টাকার মহাসড়কে ভয়াবহ ধস, আতঙ্কে স্থানীয়রা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুর এলাকায় সড়কের একাংশে বড় ধরনের ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হঠাৎ করেই সড়কের এক পাশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে বালুভর্তি বস্তা ও বাঁশ দিয়ে ক্ষতিগ্রস্ত অংশটি চিহ্নিত করেছেন, যাতে চালকরা আগাম সতর্ক হতে পারেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের এমন বেহাল অবস্থা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, জননিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

গোপালগঞ্জে ৬১২ কোটি টাকার মহাসড়কে ভয়াবহ ধস, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত হয়েছে: ০৪:০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬