লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে চাউল কল মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাউল কল মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) দুপুরে পৌর শহরের মেসার্স রাসেল অটো চাউল কল চত্বরে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মাদ শামীম কায়সার লিংকন। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় চাল শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
গোবিন্দগঞ্জ চাউল কল মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার এবং জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি নাজির হোসেন প্রধান।
সমিতির সাধারণ সম্পাদক নবিবর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন—পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, চাউল কল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শাহ আলম শেখ, নাজিম উদ্দিন, খন্দকার সিজু প্রমুখ।
সভায় নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

গোবিন্দগঞ্জে চাউল কল মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬