লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস” আয়োজনে খেলোয়াড়দের জার্সি বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি :

“স্বপ্নের পথে, বিজয়ের সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্যোগে চূড়ান্তভাবে নির্বাচিত কিশোর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে বিকেলে গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে এ জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ১২ থেকে ১৪ বছর বয়সী মোট ১৮ জন ছেলে ও মেয়ে খেলোয়াড়কে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রঞ্জন সাহা, কোচ আপেল মেহবুব, গোবিন্দগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, রেজাউল করিম এবং নতুন কুঁড়ি সদস্য জিয়ন সরকারসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলোয়াড়দের স্বপ্নপূরণে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

গোবিন্দগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস” আয়োজনে খেলোয়াড়দের জার্সি বিতরণ

প্রকাশিত হয়েছে: ০১:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬