লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৭মে বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম।
অভিযানকালে বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে আইন অমান্য করায় তিন ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। তাই জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০১:২৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬