লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। পুলিশি তথ্য অনুযায়ী, অপূর্ব দুর্গাপুরের পরিচিত সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী হিসেবে কাজ করতেন।

এর আগে গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে অবস্থিত নিজ বাড়ির পাশের একটি দোকানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। নিহত সাংবাদিক আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

জনপ্রিয় সংবাদ

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ২০২৯ সালে নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬