লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। ফলে এসব অবৈধ স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দিয়ে সড়কটি দখলমুক্ত করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনোভাবেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিংড়ায় দুই কিলোমিটার সড়কে ১ হাজার গাছের চারা রোপণ

ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে: ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬