লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামুরা SSC সেন্টারে প্রক্সি দিতে গিয়ে যুবকের জেল, এক বছরের কারাদণ্ড

উজিরপুর প্রতিনিধি : 

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) চলমান এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নিতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হলে তাকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনার পর পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

ধামুরা SSC সেন্টারে প্রক্সি দিতে গিয়ে যুবকের জেল, এক বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬