লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার :

নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু।

নিহত দুই শিশু আবু বক্কার ও ওমর ফারুক নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশুপুত্র নিয়ে ঘরে শুয়ে ছিলেন শিশু দুটির মা। এর একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। পরে স্থানীয়রা পুকুরের পানিতে ছোট ছেলে ওমর ফারুকে ভাসতে দেখেন।

এ সময় পুকুরে নেমে খোঁজাখুঁজি করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬