লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে নির্যাতনের ভয়ে কিডনি বিক্রি করতে ক্লিনিকে মাদ্রাসাছাত্রী

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে মায়ের হারিয়ে যাওয়া ৩১ হাজার টাকা নেওয়ার সন্দেহে এক মাদ্রাসাছাত্রীকে গরম খুন্তি দিয়ে হাতে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আজকের মধ্যে টাকা ফেরত না দিলে আবারও ছ্যাঁকা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় আতঙ্কিত ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী টাকার ব্যবস্থা করতে নিজের একটি কিডনি ৩৫ হাজার টাকায় বিক্রি করার উদ্দেশ্যে একটি ক্লিনিকে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মায়ের হারিয়ে যাওয়া ৩১ হাজার টাকা মেয়েটি নিয়েছে—এমন সন্দেহে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। গরম খুন্তি দিয়ে হাতে ছ্যাঁকা দেওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে পুনরায় একইভাবে নির্যাতনের হুমকি দেওয়া হয়।
ভয় ও আতঙ্কে মেয়েটি টাকার ব্যবস্থা করতে কিডনি বিক্রির উদ্দেশ্যে ক্লিনিকে গেলে বিষয়টি জানাজানি হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নলছিটিতে নির্যাতনের ভয়ে কিডনি বিক্রি করতে ক্লিনিকে মাদ্রাসাছাত্রী

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬