লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল শতাধিক মানুষ

বিশেষ প্রতিনিধি:মোঃআলমগীর হোসাইন

নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এই স্বাস্থ্যসেবা কর্মসূচিতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিল্লাত হোসেনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পটি প্রশাসনের অনুমতি নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

ক্যাম্পটি দুই ধাপে পরিচালিত হয়। প্রথম অধিবেশন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়নারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় অধিবেশন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আরাজি কুমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে চিকিৎসাসেবা প্রদান করেন ভারতের খ্যাতনামা চিকিৎসক ডা. পারমিতা চক্রবর্তী (এমবিবিএস, পিজিটি গাইনি অ্যান্ড অবস, সিএমইউ আল্ট্রাসনোগ্রাফি)। তিনি নারী ও শিশু স্বাস্থ্য, গাইনি, মেডিসিন এবং নাক-কান-গলা সংক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন।

এছাড়া রংপুর মেডিকেল কলেজের ডা. রানা আর্য জয় (এমবিবিএস, পিজিটি মেডিসিন, সিএমইউ আল্ট্রা) মেডিসিন, চর্মরোগ, যৌনরোগ এবং ডায়াবেটিস সংক্রান্ত রোগীদের সেবা প্রদান করেন।

ক্যাম্প শেষে আয়োজক মিল্লাত হোসেন সাংবাদিকদের বলেন,
মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়, সেই চিন্তা থেকেই এই আয়োজন। আজ যারা চিকিৎসা ও ঔষধ পেয়েছেন, তাদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) লিখিত অনুমতি নিয়ে ক্যাম্প পরিচালনা করা হয়েছে এবং পুরো আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা আরাজি কুমরপুর এলাকার ৬০ বছর বয়সী করিম মিয়া বলেন,
অভাবের কারণে শহরে গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না। আজ বিনামূল্যে ডাক্তার দেখানোর পাশাপাশি ওষুধও পেয়েছি। এতে আমি খুবই উপকৃত হয়েছি।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান। তাদের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয় এবং জনকল্যাণমূলক।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা

নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল শতাধিক মানুষ

প্রকাশিত হয়েছে: ১১:২১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬