লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে ইসির চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (আসন নং ১৮৬) থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মামুনুল হককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে মো. মামুনুল হক অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন—এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নির্ধারিত তারিখের অন্তত তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে মো. মামুনুল হকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে ইসির চিঠি

প্রকাশিত হয়েছে: ১২:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬