লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাসে পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): 

পঞ্চগরের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা । তিনি দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী গেটলক বাসটিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে যাত্রীবাহী ওই গেটলক বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থাতেই একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটার খবর পেয়ে বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একযোগে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

পঞ্চগড়ে বাসে পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

প্রকাশিত হয়েছে: ১১:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬