লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ভোটে বাধা নেই: আপিল বিভাগ

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পথ পরিষ্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটকে বৈধ উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি এসব আসনে ভোটগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী নির্বাচন আয়োজনের অনুমতি দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত করা হবে। অপরদিকে সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে গঠিত হবে পাবনা-২ সংসদীয় আসন।
এর আগে আসন সীমানা নিয়ে সৃষ্ট আইনি জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয় চেম্বার আদালত। পরবর্তীতে সেই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নজিবুর রহমান। তার আপিলের পরিপ্রেক্ষিতেই বিষয়টি আপিল বিভাগের বিবেচনায় আসে।
আপিল বিভাগের সর্বশেষ আদেশে নির্বাচন ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ভোটে বাধা নেই: আপিল বিভাগ

প্রকাশিত হয়েছে: ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬