লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিশু শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক নিউজ:

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীতে হত্যা করে লাশ গুম করার মামলার প্রধান আসামি ইসরাফিল মৃধাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় লাশ গুমে জড়িত এক নারীসহ আরও দুইজনকেও আটক করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির এ তথ্য জানান।
তিনি বলেন, “লাশ উদ্ধারের মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল আসামিসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।” তিনি আরও জানান, প্রধান আসামি ইসরাফিল মৃধা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ দিন আগে নিখোঁজ হওয়া ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয়। মরদেহটি রেললাইনের পাশ থেকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলেই অভিযান চালিয়ে প্রধান আসামি ইসরাফিল মৃধা (২৪), নাছিমা বেগম (৪৫) ও তার ছেলে শেখ আমিন (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
নিহত শিশুটি উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিল। তার বাবা পেশায় একজন রিকশাচালক। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

ফরিদপুরে শিশু শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬