লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

  • এস এম সাহান
  • প্রকাশিত হয়েছে: ০৩:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 21

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ হালিমা খাতুন (৩৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ সড়কে অভিযান চালায়।

অভিযানকালে লিজা বিউটি পার্লারের সামনের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা লাল রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৫ বোতল স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। সে হিসাবে মোট ৪ হাজার ৫০০ মিলিলিটার বা ৪ দশমিক ৫ লিটার স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার হালিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন জমা

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬