লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী বঞ্চিত—প্রাপ্য সুবিধা না পাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম (ফুলবাড়ী):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্র (কেন্দ্র নং–৩৮০)-এর ১নং হলে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ভাঙামোড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মৃধা ফারজানা মিতু (রোল: ৪২২৬৩৬)। তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে সাধারণ পরীক্ষার্থীদের মতোই পরীক্ষা দিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়সহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা থাকার কথা। কিন্তু মিতুর দাবি, তিনি এসব সুবিধা পাননি।
মিতু জানান, তিনি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী এবং সরকারি ভাতাভোগী। পূর্বে একবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় তিনটি বিষয়ে অকৃতকার্য হন। এবার তিনি পুনরায় ওই বিষয়গুলোতে পরীক্ষা দিচ্ছেন।
তার ভাষায়, “চোখে কম দেখি, তাই দ্রুত লিখতে পারি না। নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় পেলে ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম।” তিনি আরও জানান, আবেদন করা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, এটি শুধু একজন শিক্ষার্থীর সমস্যা নয়; বরং সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

ফুলবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী বঞ্চিত—প্রাপ্য সুবিধা না পাওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১০:৩১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬