লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে দারুণ শুরু ‘বর্ডার ২’-এর, প্রথম দিনেই আয় ৩৫–৪০ কোটির ইঙ্গিত

বক্স অফিসে ঝড় তুলতে চলেছে ‘বর্ডার ২’, প্রথম শোতেই আয় ২ কোটি টাকা

বিনোদন ডেস্ক:
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওলের বহুল আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ছবিটি।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk–এর তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শহরে প্রথম শো থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ২ কোটি টাকা। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত প্রাথমিক হিসাবে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২.৬৭ কোটি টাকা। তবে এই অঙ্কটি দিনের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘বর্ডার ২’-এর নিট আয় হতে পারে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে এটি সাম্প্রতিক সময়ের হিট যুদ্ধভিত্তিক সিনেমা ‘ধুরন্ধর’-এর উদ্বোধনী দিনের আয়কেও ছাড়িয়ে যেতে পারে।
সানি দেওলের নেতৃত্বে নির্মিত এই মাল্টি-স্টারার সিনেমায় আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মোনা সিং, সোনাম বাজওয়া, মেধা রানা ও আনিয়া সিং। শক্তিশালী অভিনয়, দেশপ্রেমের আবহ এবং বড় বাজেটের যুদ্ধ দৃশ্য দর্শকদের হলে টানছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, মুক্তির প্রথম দিনেই ‘বর্ডার ২’ যে ২০২৬ সালের অন্যতম বড় বক্স অফিস সাফল্যের পথে হাঁটছে—তা বলাই যায়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বক্স অফিসে দারুণ শুরু ‘বর্ডার ২’-এর, প্রথম দিনেই আয় ৩৫–৪০ কোটির ইঙ্গিত

প্রকাশিত হয়েছে: ০২:১৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬