লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অসহায় নারী শ্রমিককে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি বগুড়া : 

বগুড়ার শাজাহানপুরের মোছা: রেনু বেগম নামে এক অসহায় ও অসচ্ছল নারী নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন’ (রেজিঃ নং রাজ ১৯৬২)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওই নারী শ্রমিককে নগদ আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।
সুবিধাভোগী রেনু বেগম উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া গ্রামের মোঃ ইউনুস সোনার মেয়ে।
সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রায়হান আলী রানু এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল মন্ডল উপস্থিত থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ হোসেন, সহ-সভাপতি মো: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান সরকার এবং অর্থ সম্পাদক মো: মিজানুর রহমান। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমিক নেতারা জানান, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন জন্মলগ্ন থেকেই শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিকদের কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করলেন ভারতীয় হাইকমিশনার

বগুড়ায় অসহায় নারী শ্রমিককে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা

প্রকাশিত হয়েছে: ০৪:৫০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬