লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের উজিরপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

অনলাইন ডেক্স নিউজ:

বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা এলাকায় নিজ ভাইয়ের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বড়কোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামের বাসিন্দা সারমিন আক্তার নিপা। এ সময় তার দুই ছেলে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামী মোহাম্মদ শাজাহান হাওলাদার সুমন (৪৪) গত ৬ এপ্রিল ঢাকার উত্তরখান এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান। ঘটনার দিন সকালে শিক্ষা কার্যক্রম শেষে ছোট ছেলে হামীম হোসাইন সানমুনকে নিয়ে বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। পরে ঘরে ঢুকে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান।
তার অভিযোগ, স্বামীকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করা হলেও স্থানীয়রা তাতে রাজি হননি এবং দ্রুত গোসল ও জানাজার প্রস্তুতি নেওয়া হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার ও সন্তানদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংবাদ সম্মেলনে সারমিন আক্তার নিপা দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। তার সন্দেহ, স্বামীর কিছু মাদকসেবী বন্ধু এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধসহ সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বরিশালের উজিরপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

প্রকাশিত হয়েছে: ০১:৪১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬