লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন”

অনলাইন নিউজ ডেস্ক: 

দক্ষিণ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গর্ব—বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি”-এর আয়োজনে এবং “গর্বের বাকেরগঞ্জ”-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসেন মোহন এবং সঞ্চালনা করেন মোঃ ফিরোজ হাওলাদার।
বক্তারা জানান, ১৭৪১ সালে মির্যা আগা মুহম্মদ বাকেরের হাত ধরে বাকেরগঞ্জের প্রতিষ্ঠা এবং ১৭৯৭ সালে জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দীর্ঘ সময় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত ছিল।
তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় বাকেরগঞ্জ জেলার নাম বিলুপ্ত করে উপজেলায় রূপান্তর করা হয়, যা সরকারি নিয়ম অনুসরণ না করেই করা হয়েছে বলে দাবি করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দ্রুত বাকেরগঞ্জ জেলার ঐতিহাসিক মর্যাদা পুনর্বহালের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন”

প্রকাশিত হয়েছে: ০১:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬