লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নজরদারি: বরিশালে মাঠে সিটি প্রশাসক

অনলাইন ডেস্ক নিউজ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে বরিশাল মহানগরীতে সরেজমিনে পরিদর্শন অভিযান চালিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী শপিং মল ও দোকানপাট যথাসময়ে বন্ধ রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। অভিযানের অংশ হিসেবে চকবাজার, গীর্জামহল্লা ও লাইন রোড এলাকায় সরাসরি তদারকি করা হয়।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। পাশাপাশি জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোকে সীমিত পরিসরে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধে একাধিক লাইট ব্যবহার না করার পরামর্শ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সরকার দেশব্যাপী নির্দিষ্ট সময়ের পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে স্থানীয় প্রশাসন মাঠপর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে।
অভিযান শেষে সিটি প্রশাসক বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।” তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

মৃত বন্ধুকে নিয়ে বিদ্রূপ, দোষীদের স্টেডিয়ামে নিষিদ্ধের দাবি রোনালদোর

বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নজরদারি: বরিশালে মাঠে সিটি প্রশাসক

প্রকাশিত হয়েছে: ১২:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬