লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত, রেকর্ড ভোটে জয়ী তামিম

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ। নানা নাটকীয়তা আর তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর এই নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন যশোরের শান্তনু ইসলাম সুমিত। এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

নতুন পরিচালকদের ভোটে আজই নির্ধারিত হতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি। গুঞ্জন রয়েছে, সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সভাপতি পদের রেসে সবার শীর্ষে রয়েছে।

ক্লাব ক্যাটাগরিতে তামিমের রেকর্ড ভোট

নির্বাচনে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হয়েছে ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে রেকর্ড গড়েছেন তামিম ইকবাল।

এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আরও যারা নির্বাচিত হয়েছেন:

  • সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট)

  • ইশরাফিল খসরু (৭২ ভোট)

  • মাসুদুজ্জামান (৭০ ভোট)

  • ইয়াসির ফয়সাল (৬৮ ভোট)

  • ফাহিম সিনহা (৬৬ ভোট)

  • শানিয়ান তানিম (৬৬ ভোট)

  • আসিফ রাব্বানী (৬৪ ভোট)

  • মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট)

  • রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট)

  • ড. শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরি (ক্যাটাগরি-১)

বিভাগীয় কোটা থেকে এবার বেশ কিছু চমকপ্রদ নাম এসেছে। খুলনা বিভাগ থেকে যশোরের শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পরিচালনা পর্ষদে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

একনজরে বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত পরিচালকদের তালিকা:

বিভাগ নির্বাচিত পরিচালকবৃন্দ
খুলনা শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন
চট্টগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন
ঢাকা সাইদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ
রাজশাহী মীর শাকরুল আলম সীমান্ত
রংপুর মির্জা ফয়সল আমীন
সিলেট আব্দুল কাইয়ুম চৌধুরি
বরিশাল মিজানুর রহমান

ক্যাটাগরি-৩ এবং এনএসসি কোটা

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় সরকার মনোনীত হয়ে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন দু’জন:

১. শেখ মোঃ রুহুল আমিন

২. মোঃ সরফরাজ আহমেদ

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চাটুকার গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়

বিসিবি পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত, রেকর্ড ভোটে জয়ী তামিম

প্রকাশিত হয়েছে: ০১:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬