লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা পৌর তাঁতীদলের ৯, ৬ ও ৫ নং ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভালুকা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা পৌর শাখার ৯, ৬ ও ৫ নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

১৮ মে, মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা পৌর শাখার আহ্বায়ক মোঃ আঃ ছামাদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আল-আমীন ও সদস্য সচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৯নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ নজরুল ইসলাম মৃধাকে সভাপতি, মোঃ রাসেল মৃধাকে সাধারণ সম্পাদক ও মোঃ মাসুদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

৬ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ তাজউদ্দিন আহম্মেদকে সভাপতি, মোঃ জিন্নাত খানকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল মোতালেব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

৫ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ শাহিন মিয়াকে সভাপতি, মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও মোঃ সোহাগ গাজীকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটি অনুমোদনের পর ভালুকা পৌর শাখার আহ্বায়ক মোঃ আঃ ছামাদ আজাদ বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতেই এ কমিটিগুলো গঠন করা হয়েছে। আশা করি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করবে।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আল-আমীন বলেন,
“তাঁতী সমাজের অধিকার আদায় ও সংগঠনকে মাঠ পর্যায়ে সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। নতুন নেতৃত্ব সে কাজে অগ্রণী ভূমিকা রাখবে।”

সদস্য সচিব জুয়েল রানা জানান,
“অচিরেই অন্যান্য ওয়ার্ডের কমিটিও ঘোষণা করা হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানাই।”

দলীয় নেতাকর্মীরা জানান, নতুন কমিটি গঠনের ফলে ভালুকা পৌর এলাকায় তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

ভালুকা পৌর তাঁতীদলের ৯, ৬ ও ৫ নং ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে: ১২:২১:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬