লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোকে ওষুধ প্রতিনিধির মৃ/ত্যু

 মণিরামপুর (যশোর):

যশোরের মণিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. ফারুক হোসেন (৪০) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃ/ত্যু হয়েছে। আজ বুধবার সকালে মণিরামপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তার মৃ/ত্যু হয়।

নিহত ফারুক হোসেন মণিরামপুর উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের মো. শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জিসকা (Ziska) ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ: হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ফারুক হোসেন তীব্র গ্যাসের সমস্যা (গ্যাস্ট্রিক পেইন) অনুভব করলে চিকিৎসার জন্য মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এরপর হাসপাতালের দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

তবে হাসপাতাল থেকে বের হয়ে মণিরামপুর বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

চিকিৎসকের বক্তব্য: মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“ফারুক হোসেন সকালে অতিরিক্ত গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। পরে হাসপাতাল থেকে ফেরার পথে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

ফারুক হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের বিনয়ী ও পরিশ্রমী এক সহকর্মীকে হারিয়ে মণিরামপুরে কর্মরত অন্যান্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গভীরভাবে শোকাহত।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মণিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোকে ওষুধ প্রতিনিধির মৃ/ত্যু

প্রকাশিত হয়েছে: ০১:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬