লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণে প্রণোদনা ঋণ বিতরণ

অনলাইন ডেস্ক নিউজ
যশোরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনআরবি ব্যাংক পিএলসি’র যশোর শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন খাতের ১৬ জন গ্রাহকের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক রুকনুজ্জামান। তিনি নির্বাচিত গ্রাহকদের হাতে ঋণের চেক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক রিয়াজুল হক এবং এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার।
ব্যাংক সূত্রে জানা যায়, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের জন্য ঘোষিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা।
ঋণপ্রাপ্তদের মধ্যে কেউ জুয়েলারি বক্স তৈরির কাজ করেন, কেউ যানবাহনের সিট তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত, আবার কেউ কম্পিউটার টাইপিং ও ফটোকপি সেবা দিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা জানান, দীর্ঘদিন বিভিন্ন ব্যাংকে চেষ্টা করেও ঋণ না পেয়ে এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছিলেন।
তবে এনআরবি ব্যাংকের সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ তাদের ব্যবসায় নতুন গতি এনেছে। অল্প কাগজপত্রেই ঋণ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, এই ধরনের প্রণোদনা ঋণ কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

যশোরে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণে প্রণোদনা ঋণ বিতরণ

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬