লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তীব্র ক্ষোভ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধনে প্রতিবাদ

অনলাইন ডেক্স নিউজ,যশোর প্রতিনিধি:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন কর্মসূচি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মাওলানা ভাসানী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, যোগেষ চন্দ্র দত্ত, বর্ণালী সরকার, আনোয়ারুল করিম সোহেল এবং প্রকৌশলী রুহুল আমিনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে। তারা অভিযোগ করেন, এই হামলার পেছনে রয়েছে তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য।
বক্তারা আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতির পর পুনরায় হামলা চালানো আন্তর্জাতিক নীতির পরিপন্থী এবং এটি একটি সুস্পষ্ট প্রতারণা। তারা অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।
মানববন্ধন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেকোনো অসম চুক্তি বাতিলের আহ্বানও জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

যশোরে তীব্র ক্ষোভ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধনে প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬