লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে RAB-6 এর বড় অভিযান! ১৪ কেজি গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রেফতার

রামপালে RAB-6 এর বড় অভিযান! ১৪ কেজি গাঁ/জাসহ মাদ/ক ব্যবসায়ী গ্রেফ/তার

বাগেরহাট, প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি দল। গতকাল সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম মোড়েলগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বজায় রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে ফয়লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় ইব্রাহিমকে আটক করা হয় এবং পরে তার হেফাজত থেকে অবৈধ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ইব্রাহিমকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

রামপালে RAB-6 এর বড় অভিযান! ১৪ কেজি গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬