লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার, প্রাথমিক তদন্তে মিলেছে নতুন তথ্য

স্টাফ রিপোর্টার: 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচিত মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ ও একতরফা সম্পর্কের জটিলতা কাজ করেছে বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত অনন্ত মজুমদার (অন্তর) প্রায় দেড় বছর আগে নিহত পরিবারের একই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে সময় তিনি পরিবারের বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় মেয়ে সায়মা আক্তারের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, পরবর্তীতে মাদক সেবনের অভিযোগে এলাকাবাসীর চাপে অভিযুক্তকে ওই বাসা ছেড়ে যেতে হয়। এরপরও তিনি বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন সকালে পানির মিস্ত্রি পরিচয়ে অভিযুক্ত বাসায় প্রবেশ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে সায়মাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার মা ও দুই বোন। হামলায় ঘটনাস্থলেই মা ও দুই মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর বোন ইকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সকলকে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধর্ম, সম্প্রদায় বা গোষ্ঠীকে দায়ী না করে যাচাই করা তথ্যের ভিত্তিতে মতামত দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার, প্রাথমিক তদন্তে মিলেছে নতুন তথ্য

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬