লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিশা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন-প্রতিবাদ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:

ফুলের মতো নিষ্পাপ শিশু রামিশা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী অব্যাহত নারী-শিশু খুন ও ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে কুড়িগ্রামে উত্তাল প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রাম’-এর ব্যানারে গতকাল শুক্রবার (২২ মে) বাদ জুমা কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ গেটে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনের স্থানীয় নেতা আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি ও আব্দুর রাজ্জাক রাজ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রামিশার মতো অবুজ ও নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও হত্যা করার মধ্য দিয়ে সমাজে যেন আইয়্যামে জাহেলিয়াত বা অন্ধকার যুগের সূচনা হয়েছে। এটি একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুধু রামিশাই নয়, দেশজুড়ে প্রতিনিয়ত অসংখ্য নারী ও শিশু খুন-ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় এই ধরনের বর্বরতা দিন দিন বেড়েই চলেছে।

কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অনতিবিলম্বে শিশু রামিশা হত্যাকারীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে অপরাধীদের ফাঁসির দাবি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিশু রামিশা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন-প্রতিবাদ মিছিল

প্রকাশিত হয়েছে: ০১:১৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬